1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাশকতার সময় পরিচয় আড়ালে মজুত করা ৯ হাজার মুখোশ জব্দ: ডিএমপি বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে ফিরলেন বর মেয়ের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল বাবার নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

শিশুর দুঃসাহসিক কাণ্ডের ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এক শিশুর দুঃসাহসিক কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ওই শিশুর কাণ্ড দেখে অনেকের চক্ষু চড়কগাছ! বাড়ির পাঁচতলার সরু সানশেড দিয়ে শিশুটিকে দৌঁড়াতে দেখা গেছে। ওই সময় শিশুটির অভিভাবক গোসলে ব্যস্ত ছিলেন।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শিশুটি খুব সরু সানশেড দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। শিশুটি ওই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নেমে এসেছিল বলে মনে করা হচ্ছে। শিশুটি সানশেড দিয়ে হেঁটে এসে অ্যাপার্টমেন্টটির ব্যালকনিতে নামার চেষ্টা করে। কিন্ত না পেরে দ্রুত আবার ছুটে জানালার কাছে ফিরে যায়।

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ভিডিওটি স্পেনের টেনেরিফ শহর থেকে ধারণ করা হয়েছে। ‘আই লাভ টেনেরিফ’ নামক ফেসবুক পেজে প্রকাশিত এই ভিডিও এখন ভাইরাল। ভিডিও ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘শিশুটি এই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নেমে এসেছে। সেসময় তার অভিভাবক গোসলে ব্যস্ত ছিল।’

৩.৫ মিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি এবং এতে কমেন্ট করা হয়েছে ২৬ হাজার এবং শেয়ার হয়েছে ৩৫ হাজার।

ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, ‘আশ্চর্য ব্যাপার, সে এই সরু সানশেড দিয়ে হেঁটেছে এবং এমনকি একবার হোঁচটও খেয়েছিল। ভাগ্যিস রক্ষা পেয়েছে!’ আরেকজন লিখেছেন, ‘ভিডিও দেখে আমার আত্মা বেরিয়ে যাওয়ার জোগার।’ অনেকে আবার শিশুটিকে অনিরাপদভাবে রেখে যাওয়ার জন্য অভিভাবকের সমালোচনা করেছেন।

ফেইসবুক পেজটিতে বলা হয়েছে, ভিডিওটি বিপরীত বিল্ডিংয়ের একজন পর্যটক ধারণ করেছেন। মেট্রো নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ ধারণা করছে শিশুটির অভিভাবক ফিনল্যান্ড থেকে ছুটি উদযাপন করতে আসা কেউ হবেন। ভিডিও ফুটেজ দেখে শিশু এবং তার অভিভাবককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com