1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

ত্রিশালে দূর্ভোগের নাম লালপুর-কৈতরবাড়ী রাস্তা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের বৃহৎ একটি ৬নং ওয়ার্ড গ্রাম লালপুর কৈতরবাড়ী। আর সেখানে যাতায়াতের প্রধান পথ হলো জয়নাতলী বাজার থেকে খোলাবাড়ী বাজার কাচা রাস্তা।
যুগ যুগ ধরে রাস্তাটির অবস্থা নাজেহাল। যতই দিন যাচ্ছে ততই রাস্তাটি খারাপ হচ্ছে। হেঁটে যেতে হলেও পায়ের জুতা খুলে নিতে হয়। এ রাস্তাটির কারণে দীর্ঘদিন যাবৎ ব্যাহত হয় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, মুসল্লীরা যেতে পারে না মসজিদে। সবচেয়ে বেশি বিপন্ন হচ্ছে গ্রামের অর্থনীতিক অবস্থা। গ্রামটিতে অর্ধশতাধিক পোল্ট্রি ফার্ম ও শতাধিক মৎস খামার রয়েছে। যার খাদ্য সরবরাহ ও উৎপাদিত পণ্যের বিপননের প্রধান যাতায়াত ব্যবস্থা হলো এই রাস্তাটি। রাস্তার এই করুণ অবস্থার কারণে পণ্য উৎপাদন ও বিপনন ব্যাহত হচ্ছে। রাস্তার এ অবস্থায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিগত কয়েক বছরধরে চেয়ারম্যান, ইউপি সদস্য রাস্তাটি উন্নয়নের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এমনকি রাস্তাটির বিন্দুমাত্র সংস্কারও হয়নি।
এলাকাবাসী মনে করছেন, একবিংশ শতাব্দীতে এসে যখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন দেখি- তখন মাঝেমাঝে মনে হয় ডিজিটাল বাংলাদেশ কি আদৌ সম্ভব? নাকি গ্রামাঞ্চল বাদ দিয়ে গঠন হবে ডিজিটাল বাংলাদেশ? গ্রামীণ জীবনযাত্রা ও অর্থনীতি সচল রাখতে হলে অতি সত্বর এই রাস্তার সংস্করণ প্রয়োজন।
এ বিষয়ে মোক্ষপুরের স্থানীয় বাসিন্দা সবুজ জানান, এই রাস্তাটি কার আমরা জানি না। কে করবে এ রাস্তার মেরামত? রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, রাস্তাটি করার জন্য প্রস্তুতি চলছে। খুব দ্রুত সময়ে রাস্তাটির উন্নয়নের কাজ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com