1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি মডেল খুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় সিডনির পশ্চিমাঞ্চল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

অস্ট্রেলীয় সংবাদমাধ্য এবিসি জানায়, ২৩ বছর বয়সী সাবাহ হাফিজ একজন উঠতি মডেল। ১৪ অক্টোবর বুধবার রাত ২.৪০টায় প্রতিবেশী এক নারীর কল পেয়ে পুলিশ ওয়েন্টওর্থভিল এলাকায় লেন স্ট্রিটে যায়।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী শায়লা হক তানজু জানান, সাবাহ হাফিজ ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। শ্বেতাঙ্গ ছেলেকে বিয়ে করায় সম্ভবত বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল না।

গোয়েন্দা কর্মকর্তা সিমন গ্ল্যাসার জানান, নির্যাতনের শিকার হয়েছিলেন সাবাহ হাফিজ। তবে কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সাবাহর ২৪ বছর বয়সী স্বামী অ্যাডাম কিউরটনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্রেফতার করে তাকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। এ সময় তাকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল এবং স্ত্রীর নামে চিৎকার করছিলেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী সাবাহকে পিটিয়ে হত্যা করেছেন কিউরটন।

এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণীর বাবা সোনাহ হাফিজ জানান, কিউরটনের সঙ্গে তার কখনো দেখা হয়নি। কয়েক বছর আগে তারা বিয়ে করেন বলে তিনি ধারণা করছেন।

এ নিয়ে গেল চার বছরে অস্ট্রেলিয়ায় স্বামীর হাতে প্রাণ হারালেন পাঁচ বাংলাদেশি নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com