1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নিউজিল্যান্ড সফরে উইন্ডিজের টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তারা তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ড্যারেন ব্রাভো ও শিমরন হেটমায়ের জুলাইতে ইংল্যান্ড সফরে না গেলেও নিউজিল্যান্ড সফরের ১৫ সদস্যের টেস্ট দলে তাদের রাখা হয়েছে। ওই সফরে না যাওয়া পেসার কিমো পলও ডাক পেয়েছেন সাদা পোশাকের দলে। পল ও হেটমায়েরকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডেও।

তবে এই সফরের দলে জায়গা হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেল, টপ অর্ডার ব্যাটসম্যান লেন্ডাল সিমন্স ও এভিন লুইসের। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে সুবিধা করতে না পারা শেই হোপকেও রাখা হয়নি দলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট হবে ৩-৭ ডিসেম্বর হ্যামিলটনে। আর ১১-১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে দ্বিতীয় টেস্ট। তার আগে ২৭, ২৯ ও ৩০ নভেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

যদিও এই দুটি সিরিজই নির্ভর করছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এবং তাদের সরকারের ওপর।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্লাকউড, ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিন কর্নওয়াল, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ের, চেমার হোল্ডার, আলজারি জোসেফ, কিমো পল ও কেমার রোচ।

টি-টোয়েন্টি দল: কিরেন পোলার্ড, ফাবিয়ান আলেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কটরেল, অ্যান্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ের, ব্রান্ডন কিং, কাইল মায়ের্স, রোভম্যান পাওয়েল, কিমো পল, নিকোলাস পুরান, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com