1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি’র ফল

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে না। জেএসসি ও এসএসসির ফলের গড়ের ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরামর্শক কমিটির সিদ্ধান্তক্রমে গড় ফল নির্ধারণ করা হবে। তবে ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক।

শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও বোর্ড সংশ্লিষ্টদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে। তাদের পরামর্শক্রমে ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা যাবে আশা করি।

তবে ডিসেম্বরের কতো তারিখ ফল প্রকাশ করা হবে সেটি সুনির্দিষ্ট করে বলেননি তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শনিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে নেওয়া হবে সে সিদ্ধান্ত পরে নেবে ইউজিসি। তবে অনলাইনেই এই পরীক্ষা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com