1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সুর পাল্টে ইরানকে শান্তির প্রস্তাব দিলেন ট্রাম্প

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইস্যুতে দিন গড়াতে না গড়াতেই নিজের সুর পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিধ্বংসী নীতি থেকে বেরিয়ে এখন তিনি ইরানকে শান্তির প্রস্তাব দিচ্ছেন। অথচ এর আগে একাধিকবার ইরানের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়ার, প্রয়োজনে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার ওই সম্মেলনে তিনি ইরানের সঙ্গে এক হয়ে কাজ করার প্রস্তাব দেন। ট্রাম্প বলেন, ‘যতদিন না ইরান সন্ত্রাসী কার্যক্রম থেকে বের হয়ে আসবে, ততদিন তারা কোনো উন্নতি করতে পারবে না। আমরা এখনও চাই, অন্যান্য দেশের মতো ইরানও উন্নতি করুক। এ জন্য তাদের সব রকমের সহায়তা করতে প্রস্তুত আমরা। ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেরই শত্রু আইএস। আমরা একসঙ্গে মিলে কিন্তু তাদের মোকাবিলা করতে পারি।’

মার্কিন ঘাঁটিতে হামলা সম্পর্কে ট্রাম্পের বক্তব্য হলো, ‘ইরানের ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। আমাদের রাডার সিস্টেম অত্যন্ত ভালো বলে হতাহত এড়ানো গেছে। আমাদের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। কিন্তু আমরা সেটার ব্যবহার করতে চাই না।’

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। সোলাইমানি হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com