1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভারতে অনুপ্রবেশের দায়ে নালিতাবাড়ী সীমান্তে চোরাকারবারী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আব্দুল আজিজ (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে খলচান্দা পাহাড়ি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ ওই গ্রামের জুলফিকার আলী ভুট্টোর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আজিজ চোরাই পথে ভারত থেকে মদ, গাঁজা ও মোবাইল ফোন আনার জন্য অবৈধভাবে ১১১২ এর ৫ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে সোমবার ভারতে প্রবেশ করে। পরে রাত আটটার দিকে ভারতীয় কোম্পানীর তৈরি রিয়েলমি সি-১১ মডেলের একটি মোবাইল ফোন নিয়ে বাংলাদেশে ফেরার সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে মঙ্গলবার তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
টহল দলের নায়েক এনামুল হক জানান, আটক আজিজ মদ, গাঁজা ও অন্যান্য ভারতীয় পণ্য চোরাই পথে আনার জন্য ভারতীয় এক নাগরিকের কাছে টাকা দিয়ে এসেছে বলে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com