1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ঢাকা : সাভারের আশুলিয়ায় তানজিনা আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার টেঙ্গুরি এলাকার বাচ্চু মণ্ডলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

তানজিনা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারা মিয়ার মেয়ে। নিহতের স্বামীর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে টেঙ্গুরি এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে স্বামীসহ ঘর ভাড়া নেন তানজিনা। তিনি ডিজাইনার ফ্যাশন নামে এক পোশাক কারখানায় কাজ করতেন।রাতে শোবার ঘরে বিছানার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, খবর পেয়ে রাতে তানজিনার শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় তার মুখে লালা ও গলায় দাগ দেখা যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com