1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

৭৮ রানের জয়ে সিরিজ ভারতের

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। পরেরটিতে অনায়াস জয় পায় ভারত। আজ শুক্রবার রাতে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। কোহলিবাহিনীর করা ২০১ রানের জবাবে ১৫.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ১২৩ রানে।

পুনেতে রাতে টস হেরে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। এই রানে ধাওয়ানকে ফেরান লাকসান সান্দাকান। ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করে ফিরেন ধাওয়ান। সঞ্জু স্যামসন এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৬ রানের মাথায় ওয়ানিন্দু ডি সিলভার শিকারে পরিণত হয়ে ফিরেন স্যামসন (৬)।

১১৮ রানের মাথায় সান্দাকানের দ্বিতীয় শিকারে পরিণত হন লোকেশ রাহুল। ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে ফিরেন তিনি। এরপর মানিষ পান্ডের ১৮ বলে করা অপরাজিত ৩১, শার্দুল ঠাকুরের করা ৮ বলে অপরাজিত ২২ ও কোহলির ২৬ রানের ইনিংসে ভর করে ২০১ রানের বড় সংগ্রহ পায় ভারত।

বল হাতে শ্রীলঙ্কার সান্দাকান ৩টি উইকেট নেন।

২০২ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারে। তার মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা ৩৬ বলে ৮ চার ১ ছক্কায় ৫৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৩১। পঞ্চম উইকেটে তারা দুজন তোলেন ৬৮ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তাদের রান ছিল টেলিফোনের ডিজিটের মতো- ১৯৭২৯০১০১। তাতে ১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

বল হাতে ভারতের নবদীপ সাইনি ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরা নির্বাচিত হন শার্দুল ঠাকুর। আর সিরিজসেরা হন নবদীপ সাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com