1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রস্তুত হচ্ছে জৈব সুরক্ষা বলয় গাইডলাইন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতে বাংলাদেশ সফরের কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। করোনার প্রাদুর্ভাবের পর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এজন্য সফরকারীদের জন্য পৃথক গাইডলাইন প্রস্তুত করছে বিসিবি। জৈব সুরক্ষা বলয়ে থেকে কিভাবে ক্যারিবিয়ানদের দীর্ঘ এক মাসের সফর সফল করা যাবে সেই পরিকল্পনা প্রস্তুত করছে বিসিবি। স্বাগতিক ও সফরকারীদের জন্য তৈরি হচ্ছে একই গাইডলাইন। এর মধ্যে ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার, টিভি ক্রুদের রাখা হয়েছে।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বিসিবি আলোচনার মাধ্যমে গাইডলাইন প্রস্তুত করছে। শিগগিরিই সেই গাইডলাইন পাঠানো হবে ক্রীড়া মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সরকারের অনুমতি পেলে পরবর্তী ধাপে এগিয়ে যাবে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে ইংল্যান্ড সফর করেছে। তারা নিজেদের মাটিতে খেলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। দেশটির টেস্ট অধিনায়ক সহ একাধিক ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে খেলছেন আইপিএল। নভেম্বরে নিউ জিল্যান্ড সফরেরও কথা রয়েছে তাদের। করোনার পর ক্রিকেট ফেরাতে বেশ সাহসী ভূমিকা পালন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বিসিবিও আশাবাদী, বাংলাদেশে আসতে বড় কোনো সমস্যা হবে না তাদের। এজন্য সর্বোচ্চ সুযোগ সুবিধার নিশ্চয়তা দেওয়া হচ্ছে বোর্ড থেকে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইপিএল গভর্নিং কাউন্সিল যে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে সেই ধারণা নিয়ে গাইডলাইন তৈরি করছে বিসিবি। নিয়মিত করোনা পরীক্ষার পাশাপাশি ক্রিকেটারদের ব্যবহৃত হোটেল, বাস, অনুশীলন মাঠ, মূল মাঠ ও আসা-যাওয়ার পথ শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। ক্রিকেটারদের সংস্পর্শে যাওয়া প্রত্যেককে থাকবে হবে জৈব সুরক্ষা বলয়ে।

সেভাবেই পরিকল্পনা করে গাইডলাইন তৈরি হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পেলে বিসিবি জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে মাঠে নামবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com