1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আয়াক্সের ‘লাকি থার্টিন’

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে রেকর্ড গোল করলো আয়াক্স। লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ ম্যাচে হারার পর শনিবারের লিগ ম্যাচে ১০ জনের ভিভিভি-ভেনলোকে ১৩ গোল দিলো তারা। নিজেদের গোলপোস্ট অক্ষত রেখে এই দুর্দান্ত জয়ে গোলের খাতায় নাম লেখান সাতজন খেলোয়াড়।

এরেডিভিসিতে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডও ছিল আয়াক্সের। ১৯৭২ সালে ভিতেসেকে তারা হারিয়েছিল ১২-১ গোলে। নিজেদের রেকর্ড ভাঙার ম্যাচে সবচেয়ে বড় অবদান ১৯ বছর বয়সী লাসিনা ট্রাওরের, পাঁচটি গোল করেন তিনি এবং করিয়েছেন আরও তিনটি।

ভিএআর রিভিউয়ে ভেনলো অধিনায়ক ক্রিস্টিয়ান কুম মাঠ ছাড়ার আগেই ৪-০ গোলে এগিয়ে ছিল আয়াক্স। ডে কোয়েল স্টেডিয়ামে ৫১ মিনিটে স্বাগতিক দল ১০ জন হওয়ার পর শুরু হয় গোলবন্যা। আরও বেশি গোল হতে পারতো। ভেনলো গোলকিপার ডেলানো ফন ক্রুইজ যদি ১০টি সেভ না করতেন, তাহল লজ্জাটা আরও বড় হতো। প্রতিপক্ষের লক্ষ্যে ২৩টি শট নিয়েছিল আয়াক্স।

এই জয়ে এরেডিভিসির পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো আয়াক্স। দলটির কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘দলের জন্য দারুণ ব্যাপার। তারা ক্ষুধার্ত ছিল, ১৩-০, অসাধারণ একটি জয়। একটি নতুন রেকর্ড। এই মৌসুমে কিন্তু ভেনলো দেখিয়েছে যে তারা ভালো ফল করতে সক্ষম। কিন্তু আমরা আরও ভালো খেলেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com