1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

সনাতন ধর্মাবলম্বীদের সাথে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহরে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাত করে শারদীয় শুুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন নালিতাবাড়ী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি শহরের ১৩টি পুজা মন্ডপ ঘুরে এ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি প্রতিটি মন্ডপ কর্তৃপক্ষের হাতে ৩ হাজার করে টাকা শারদীয় শুভেচ্ছা হিসেবে তোলে দেন। তিনি প্রতিটি মন্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে তাদের উৎসবে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, যারা সনাতন ধর্মাবলম্বী তারাও এ শহরের আমাদের মতোই নাগরিক। তাদের উৎসবে শামিল হতে পারাটাও আনন্দের। আমরা প্রত্যেকে একে অপরের সাথে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে নালিতাবাড়ী শহরটাকে ভবিষ্যতে আরও সুন্দর করতে চাই। এ জন্য সকলে মিলেমিশে একসাথে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com