1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

এমপিরা ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ঢাকা : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ এমপি।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল।

তোফায়েল আহমেদ বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আমরা। আমরা আশাবাদী গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি বলেন, আমরা এখন ক্ষমতাসীন দল তাই আমরা এমন কোন কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।

আজকের বৈঠকে কী কী বিষয় নিয়ে ইসির সাথে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com