1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

রুদ্র অয়ন এর কবিতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
ঈশ্বরের খোঁজে
সেবা ব্রত মন নিয়ে
শত সহস্র জায়গায়
তোমায় খুঁজেছি নিশি দিন।
পাহাড়ের কঠিন
বরফ খন্ডের মাঝে
তোমাকে খুঁজেছি;
কিন্তু সেখানে পাইনি তোমায়।
নয়নাভিরাম ফুলের বাগানে
তোমাকে খুঁজেছি,
পাইনি।
মন্দিরের পাশ দিয়ে যাবার সময়,
কীর্তন শুনে কীর্তনের সুরে
তোমাকে খুঁজেছি,
সেখানে তুমি ছিলেনা।
বৌদ্ধ মন্দিরে
তোমার খোঁজ আমি করেছি;
পাইনি তোমায়।
মসজিদে মসজিদেও
তোমাকে পাবার চেষ্টা করেছি,
সেখানেও তোমাকে পাইনি।
বড়দিনে গীর্জায় উৎসবের ভিড়ে
তোমায় খোঁজার চেষ্টা করেছি,
সেখানেও পাইনি তোমায়।
বহুপথ ঘুরে এসে
অবশেষে জানলাম,
তুমি অন্তরে অন্তরে বিরাজমান!
সত্য সুন্দর
কলুসমুক্ত মনে তোমার বসবাস।
আরও জেনেছি
জীবে দয়া-সেবা করে যেজন
সেজনই ঈশ্বরের সেবক।
রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com