1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

টানা পঞ্চম জয়ে চতুর্থ স্থানে উঠে এলো পাঞ্জাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : এক সময়ের ধুকতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা পঞ্চম জয় তুলে নিয়ে তারা দাবিদার হয়ে উঠেছে প্লে-অফের। সোমবার রাতে নিজেদের দ্বাদশ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ৯ উইকেট হারিয়ে কলকাতার করা ১৪৯ রান পাঞ্জাব ছুঁয়ে ফেলে ২ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পাঞ্জাব। ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ তাদের। সমান পয়েন্ট নিয়ে কলতাকা নাইট রাইডার্স রয়েছে পঞ্চম স্থানে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে কলকাতা ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে ব্যতিক্রম ছিলেন মাত্র তিনজন। তার মধ্যে শুভমান গিল ৩ চার ও ৪ ছক্কায় ৫৭ রান করেন। অধিনায়ক ইয়ান মরগান ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৪০ রান। তৃতীয় উইকেটে শুভমান ও মরগান ৮১ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।

অপরাজিত ২৪ রান আসে লোকি ফার্গুসনের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। তাতে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি কলকাতা।

বল হাতে পাঞ্জাবের মোহাম্মদ শামি ৩৫ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস জর্দান ও রবি বিষ্ণোই।

গেইল ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রান করে আউট হন জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে। মানদীপ অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় তিনি করেন অপরাজিত ৬৬ রান।

ম্যাচসেরা নির্বাচিত হন ক্রিস গেইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com