1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ফের ছুটছেন নায়িকা আঁচল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘ভুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও তেমন একটা ভুল করতে দেখা যায়নি তাকে। লোকের কথায় কান না দিয়ে দেখে-শুনেই কাজ করছেন।

অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভ, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন আঁচল। ব্যস্ততার মাঝেই কেটেছে তার সময়।

তবে ক্যারিয়ারের মাঝপথে এসে চলচ্চিত্রে তার চলার পথ অনেকটাই মলিন ছিল। খানিকটা সময় বিরতির পর আবারো ব্যস্ত হয়ে পড়েছেন এই নায়িকা। সম্প্রতি ‘আয়না’ সিনেমার শুটিংয়ে অংশ নেন আঁচল। এর মধ্যেই গতকাল তিনি ‘কর্পোরেট’ নামের ওয়েব চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা ফরিদুল হাসান। রোববার (২৫ অক্টোবর) বিকেলে চুক্তিবদ্ধ হন আচঁল-তাসকিন ও পরিচালক ফরিদুল হাসান। এসময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন। নভেম্বরের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

আঁচল বলেন, ‘কর্পোরেট’ ভালো একটি গল্পের সিনেমা। এমন গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ায় আরটিভি ও নির্মাতা ফরিদুল হাসান ভাইকে ধন্যবাদ। আশা করছি, সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com