1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূজার ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
Exif_JPEG_420
রফিকুল ইসলাম, যশোর : দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে আমদানি-রপ্তানি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে গত ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে ফের আমদানি-রপ্তানি সচল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com