1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীবরদীতে গৃহকর্মী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গৃহকর্মী শিশু সাদিয়া পারভীনকে নিমর্মভাবে নির্যাতন ও সম্প্রতি মাকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রীবরদী সামাজিক সংগঠন লোকাল বয়েজের উদ্যোগে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল-আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, লোকাল বয়েজ সভাপতি এজে রুমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখের মাহমুদ আব্দুল্লাহ দানা, সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বক্তারা গৃহকর্তা উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আহসান হাবীব শাকিলকে গ্রেফতার ও গৃহকর্তী রুমানা জামান ঝুমুরের ফাসির দাবী জানান। এছাড়াও সকল হত্যা, ধর্ষণের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান করেন। মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন শেষে চৌরাস্তা মোড়ে শাকিল ও রুমানা জামান ঝুমুরের কুশপুত্তলিকা দাহ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com