1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিনাইগাতীতে গৃহবধূ যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। হাছান উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর গার্মেন্টস কর্মী স্বামী ঢাকায় থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী হাছান আমিন গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এতে ওই গৃহবধূর ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার দেয়। চিৎকার শোনে প্রতিবেশীরা ছুটে আসে এবং হাছান আমিনকে আটক করে। পরে তাকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক হাছান আমিনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com