1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অন্তঃসত্ত্বা পিয়া ‘নোংরা আক্রমণের’ শিকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়া। আগামী ফেব্রুয়ারিতে ঘর আলো করে আসবে নতুন অতিথি। গত ৮ অক্টোবর রাইজিংবিডিকে এ খবর জানান পিয়া।

পিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ খবর জানিয়েছিলেন। পাশাপাশি বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন তিনি। ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামেও সরব পিয়া। সামাজিক যোগাযোগের এসব মাধ্যমে নিজের আপডেট তথ্য ভক্তদের জানিয়ে থাকেন তিনি। কিন্তু এসব মাধ্যমে ‘নোংরা আক্রমণের’ শিকার হচ্ছেন অন্তঃসত্ত্বা পিয়া।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিয়া ইনস্টাগ্রাম ও ফেসবুকের এমন কিছু মন্তব্যের স্ক্রিনশট তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘ফেসবুক ও ইনস্টাগ্রামের এই মন্তব্যগুলো পড়লে আমাদের ছেলে-মেয়েদের গড় মানসিকতা উপলদ্ধি করতে পারবেন।’

শোবিজ অঙ্গনের তারকা অভিনেত্রীরা নানা সময়ে নেটিজেনদের এমন আক্রমণের শিকার হয়ে থাকেন। কিছুদিন আগে অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, এভ্রিলসহ অনেকে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। এই দম্পতির এটি প্রথম সন্তান।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com