1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

ফ্রান্সে রাসুলের (সাঃ) অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
যশোর : ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোর জেলা ইমাম পরিষদের পক্ষে বেনাপোল ইমাম পরিষদের উদ্দ্যেগে সারা দেশের ন‍্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বেনাপোল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে আবারও বেনাপোল বাজারে গিয়ে শেষ হয়। এসময় মহানবী (সঃ) এর ভালোবাসার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বেনাপোল চেকপোস্ট রিকশা ষ্টান জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন , আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান।
আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশের মানুষের কাছ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল।
এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।
এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা বিবেচনায় নেয়ার জন্য আমরা বাংলাদেশ সরকার ও মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে জাতিসঙ্ঘ, ওআইসি, আরব সহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com