1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ত্রিপলিতে যুদ্ধ পরিস্থিতি, দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার ত্রিপলিতে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা অনলাইনে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রিপোলির চলমান যুদ্ধের মধ্যেও লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগিরকদের কনস‌্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস সকল প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দূতাবাসের আশেপাশের এলাকার যুদ্ধ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করায় সেবা প্রত্যাশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাস উদ্বিগ্ন।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস ইস্যু, দেশে ছুটিতে গমনের প্রত্যয়নপত্র, পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডির জন্য সার্টিফিকেট, কাগজপত্র সত্যায়নসহ বিভিন্ন কনস‌্যুলার ও কল্যাণমূলক সেবার জন্য সরাসরি দূতাবাসে আগমন না করে অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তা/প্রতিনিধির মাধ্যমে অথবা ইমেইল, ফেসবুকে মেসেজ ও মোবাইলে যোগাযোগের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ত্রিপোলিসহ লিবিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্ণিত উপায়ে দূতাবাসের সব সেবা গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এজন্য দূতাবাসের নিচের মোবাইল নম্বর এবং ইমেইলেও যোগাযোগের মাধ্যমে পাওয়া যাবে। মোবাইল: +২১৮৯১৬৯৯৪২০২, +২১৮৯১৬৯৯৪২০৭ (বিবিধ কল্যাণ সংক্রান্ত), +২১৮৯১০০১৩৯৬৮ (পাসপোর্ট সংক্রান্ত)। ইমেইল: [email protected], [email protected]

এছাড়াও স্বেচ্চায় দেশে গমনের জন্য আগ্রহী প্রবাসীদের দূতাবাসের ওয়েবসাইটের ঠিকানায় সরাসরি অনলাইনে নিবন্ধন (bangladeshembassylibya.com/registration.html) অথবা সব তথ্য উপরোক্ত ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com