1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যা ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে আর্সেনালের জন্য ১৪ বছর পর পাওয়া জয়।

৬৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং। এ সময় ম্যানইউর পল পগবা বক্সের মধ্যে ফাউল করেন আর্সেনালের হেক্টর বেলিরিনকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি রেড ডেভিলসরা। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারটি ছিল ম্যানইউ কোচ ওলে গুনার সুলসারের ১০০তম হার। অন্যদিকে পাঁচ বছর পর প্রিমিয়ার লিগের সেরা ছয়টি দলের একটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। সবশেষ ২০১৫ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে জয় পেয়েছিল তারা।

এই জয়ে ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ম্যানইউ রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশ স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com