1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মিলানে দ্বিতীয় ম্যাচেই জয় ও গোল পেলেন ইব্রাহিমোভিচ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : এসি মিলানে দ্বিতীয় মেয়াদে যোগদানের দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সিরি আ তে কালিগারিকে এদিন ২-০ গোলে হারায় ইব্রাহিমোভিচের এসি মিলান। এ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ১১ থেকে ৮ এ উঠে এলো দলটি।

২০১০-১২ মৌসুমে এসি মিলানের হয়ে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। ২০১৯ এর শেষে আমেরিকান ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে চুক্তি শেষ হয় এই সুইডিশ তারকার। ফ্রি এজেন্ট হিসেবে ৬ মাসের চুক্তিতে দ্বিতীয় বারের মতো এসি মিলানে যোগ দেন ৩৮ বছরের তারকা। প্রথমবার ৬১ ম্যাচে এল রোজ্জোনেরিদের হয়ে ৪২ গোল করেন ইব্রা। আর এবার কালিগারর বিপক্ষে গোলের খাতা নতুন করে খুললেন এই তারকা ফুটবলার।

ম্যাচের দুই গোল আসে বিরতির পরে। প্রথমার্ধে গোল পেতে পারতো ইব্রাহিমোভিচ। তার হেডে কালিগারির গোলরক্ষক বলে হাত ছোঁয়ালে গোলপোস্টে লেগে কর্ণার হয়। ৪৬তম মিনিটে মিলানকে এগিয়ে দেন পর্তুগিজ রাফায়েল লিয়াও। আর ৬৪তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ।
মাচ শেষে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি ম্যাচের শুরুতে কিছু শট মিস করেছি। কিন্তু শেষ পর্যন্ত খেলায় ফিরতে পেরেছি। আমি খেলার মাধ্যমে পুরো ছন্দ খুঁজে পাবো আশা করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com