1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সোশ্যাল মিডিয়া থেকে উধাও শ্রাবন্তী-রোশনের ছবি, বাড়ছে জল্পনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: একটা নয়, তিনটি বিয়ে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর। তাই সম্পর্ক ভাঙার গল্প অভিনেত্রীর জীবনে নতুন নয়। প্রথম বিয়ের সন্তানও এখন অনেকটাই বড়। এরপরও ফের কালো ছায়া শ্রাবন্তীর সম্পর্কে। ইঙ্গিত অন্তত এমনটাই।

ধুমধাম করে বিয়ে হয় শ্রাবন্তী ও রোশনের। কিন্তু কিছুদিন ধরেই টলিপাড়ায় জল্পনা, তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে অভিনেত্রীর। অথচ কয়েকদিন আগেই একসঙ্গে দেখা গেছে শ্রাবন্তী-রোশনকে। যদিও কেউই মুখ খোলেননি এ ব্যাপারে। তবে রোশনের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে কোথাও নেই শ্রাবন্তী। এমনকি স্টেটাসে লেখা ‘সিঙ্গেল’। তাই জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। একই অবস্থা শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জির প্রোফাইলেরও। মায়ের সঙ্গে ছবি রয়েছে। রোশনের সঙ্গে তোলা সব ছবি ডিলিট করে দেওয়া হয়েছে।

প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, তাদেরই ছেলে ঝিনুক। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর ২০১৯ সালের শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। মার্চ মাসে শ্রাবন্তী-সোহম জুটির গুগলির প্রিমিয়ারে রোশনকে নিয়ে হাজির হন নায়িকা। এরপর চুপিসাড়ে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে দেন দুইজনই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com