1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে প্রধান শিক্ষককের উপর হামলার অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রধান শিক্ষককের উপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ের দ্বিতীয়তলায় সহকারি শিক্ষকসহ স্থানীয় কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক আব্দুর রহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্যে এ্যাসাইনম্যান্ট তৈরি করার জন্য শিক্ষকদের সাথে পরামর্শ ও মতবিনিয় সভার আয়োজন করেন। এ সময় একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে রাব্বী রাসেল ও সহকারী শিক্ষক ফারুক মিয়াসহ স্থানীয় একটি ক্লাবের ২০/২৫ জন এডহক কমিটি নিয়ে কথা বলেন। এ সময় অতর্কিতভাবে প্রধান শিক্ষকের ওপর হামলা করে।
আহত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ছাত্রছাত্রীদের এ্যাসাইনম্যান্ট নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা সভার প্রস্তুতি চলছে। এ সময় সহকারি শিক্ষক ফজলে রাব্বী রাসেল ও ফারুক মিয়া কথা কাটাকাটির একপর্যায়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা করে। আমাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। আমি অজ্ঞান হলে অন্যান্য শিক্ষকরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সহকারি শিক্ষক ফারুক মিয়া ও সহকারি শিক্ষক ফজলে রাব্বী রাসেল বলেন, এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজনের সাথে কথা কাটাকাটি হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, আমাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে অভিযোগটি সত্য হলে এটা খুবই ন্যাক্কারজনক। এ ব্যাপারে অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com