1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে মৃত্যুদন্ডপ্রাপ্তসহ দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তার আবু জাফর ও অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) শ্বাসরোধ করে হত্যার পর সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুদ-াদেশ প্রদান করেন। কিন্তু জাফর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এরপর আদালত থেকে জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করেন।
এদিকে অবিজল (৪৫) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন তাকে জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেন। অবিজল উপজেলার কাংশা ইউপি আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে। ২০০৫ সালের জাল টাকার একটি মামলায় ২০১০ সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয়। ২০০৫ সাল থেকেই সে পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com