1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ গ্রেফতার তিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ভিন্ন মামলায় ভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ মোট তিন আসামীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফুলপুরের বাইটকান্দি, বিশম্ভপুরের পলাশ ও নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চেক ডিসঅনার মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুর রহিমকে (৫০) সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার পলাশ গ্রাম থেকে শুক্রবার ভোররাতে গ্রেতার করে থানা পুলিশ।
এছাড়াও পারিবারিক মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত চাঁদগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) কে শুক্রবার ভোররাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকা থেকে গ্রেফতারী পরোয়নাভুক্ত মতিন মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com