1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্লাজমা দেওয়ার পর বেড়েছে দুর্বলতা, শঙ্কামুক্ত নন অপূর্ব

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে এখনও শঙ্কামুক্ত নন অপূর্ব। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘এ পজিটিভ’ প্লাজমা দেওয়ার পর থেকে তাঁর দুর্বলতা বেড়েছে। শুক্রবার শুরু হয়েছে কাশি।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান জানান, নানা রকম পরীক্ষার পর অভিনেতার শারীরিক যে সমস্যাগুলো ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে। আরও দু’দিন পার না হলে চিকিৎসকেরা তাঁর প্রকৃত অবস্থা নিশ্চিত করতে পারছেন না। এখন বেশির ভাগ সময়ই ঘুমাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে অপূর্বকে প্লাজমা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি থাকায় সেটা আর সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে তাপমাত্রা ৯৮ ডিগ্রিতে নামলে তাঁকে প্লাজমা দেওয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে অপূর্বের শারীরিক অবস্থা জানিয়ে আরিয়ান বলেন, ‘নানা রকম টেস্ট করা হয়েছে। অপূর্ব ভাইয়ের বেশ কটি ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকেরা বলেছেন, অবস্থা মোটামুটি। তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল না। দুদিন পর ওই পরীক্ষা আবারও করা হবে। তার আগে ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না। গতকাল অপূর্বের বুকে সিটি স্ক্যান করা হয়। সেই প্রতিবেদন দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।’

এদিকে জানা গেছে, কেবিনে আনার পর কথা বলছেন অপূর্ব। তবে চিকিৎসকেরা তাঁকে বেশি কথা বলতে নিরুৎসাহিত করছেন। অভিনেতার স্নেহভাজন কয়েকজন নির্মাতা এবং তাঁর পরিবারের সদস্যরা সার্বক্ষণিক হাসপাতালে আছেন। বেশ কয়েকজন নির্মাতা, যাঁরা নিয়মিত এই অভিনেতাকে নিয়ে কাজ করছেন, তাঁরা সময় ভাগ করে হাসপাতালে অবস্থান করছেন। কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা অপূর্ব। এর আগে পরীক্ষায় তাঁর কোভিড-১৯ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর খাবার খেতে অসুবিধা হচ্ছিল। কিছু খেলে বমি হতো। গত জুলাই মাসে শুটিং স্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com