1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফ্রান্সে মহানবী (স:) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০
যশোর : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দাইতলা-ফতেপুর গ্রামের রাসুল প্রেমিকগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার জুম্মাবাদ এলাকার বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে জমায়েত হন দাইতলা বাজারে।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান। একইসাথে ফ্রান্সের পণ্য বর্জন করারও আহবান জানান তারা।
বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ৭নং ওয়ার্ডের মেম্বর তবিবর রহমান, দাইতলা মসজিদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফতেপুর উত্তরপাড়া মসজিদের সাধারণ সম্পাদক কায়েম আলী, দাইতলা হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আব্দুল মজিদ, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস, ফতেপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, দাইতলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তৌহিদুর রহমান, ভায়না রাজাপুর মাদ্রাসার মুহ্তামিম মুফ্তি আব্দুল ওয়াদুদ, দাইতলা সরদারপাড়া মসজিদের ইমাম হাফেজ সোহানুর রহমান সোহান, দাইতলা স্কুল মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান, ইয়াসিন আরাফাত প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com