1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার কব্জি কর্তন, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের পুর্ব রজপাড়া নাসির শিকদারের বাড়ির সামনে জুয়েল প্যাদা (৩৫) ওপর হামলা চালিয়ে এক হাত বিচ্ছিন্ন ও রক্তাক্ত জখম করেছে একদল সন্ত্রাসীরা। গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা জুয়েলকে হত্যার উদ্দেশ্যে কোপায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাম হাতে কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। ডান হাত ও দুই পায়ে এলোপাথারি কোপানা হয়েছে। পরে স্থানীয় লোকজন জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ৫০ শয্যা সরকারি কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকায আতঙ্ক বিরাজ করছে। সে পূর্ব টিয়াখালী গ্রামের মো: ফারুক প্যাদার ছেলে।
এ ঘটনায় কলাপাড়া উপজেলা শ্রমিক লীগ প্রতিবাদ সভা করেছে এবং এ ধরণের জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদারসহ অন্যান্য শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদকার মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের কারনে এ হামলা হতে পারে। এ ঘটনায় জুয়েলের পিতা ফারুক প্যাদা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন এবং বশির চৌকিদার ও সোহেল হাওলাদার নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com