1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন চিগুম্বুরা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: দলে অনিয়মিত হয়ে গেছেন অনেক দিন ধরে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন। এই সিরিজটিকেই নিজের ক্যারিয়ারের শেষ হিসেবে বেছে নিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন, জানিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

একটা সময় জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ২১৩টি ওয়ানডে, রান করেছেন ৪২৮৯, উইকেট ১০১টি। ফ্লাওয়ার ভাইদের (এন্ডি এবং গ্র্যান্ট) পরে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কৃতিত্ব চিগুম্বুরার। টেস্টে অবশ্য সেভাবে সুযোগ পাননি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০ বছরে টেস্ট খেলেছেন মাত্র ১৪টি। তবে খেলেছেন ৫৫টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেললে সংখ্যাটা হয়তো ৫৭-তে শেষ করবেন।

হার্ডহিটিং ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিং, চিগুম্বুরার তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মোটামুটি চাহিদা ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইট্রেন্টের হয়ে, পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে খেলেছেন চিগুম্বুরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com