1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় বিদ্যুৎস্পর্শ হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় বিদ্যুৎস্পর্শ হয়ে তৃষা (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তৃষা বাঁগআচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া মাধ্যমিক বিদ‍্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার (০৯ নভেম্বর ) সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে বিদ্যুতের তারে হাত লেগে তার মৃত্যু হয়।
মৃত তৃষার ভাই জাহাঙ্গীর আলম জানায়, পাশের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যায় তৃষা। ওই বাড়ির ছাদের উপর বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। খেলা করতে ছাদে যায় তৃষা। এক পর্যায়ে ওই তারে তার হাত লাগে। ওই সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়। বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল তৃষার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com