1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

কলাপাড়ায় স্লুইস গেইট ও রাস্তা সংস্কারের দাবীতে কৃষকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় স্লুইস গেইটসহ রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ১৫ গ্রামের শতশত কৃষক ও এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামের ভেঙ্গেপড়া স্লুইসের উপর দাড়িয়ে শতশত কৃষক এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন- কৃষক নাসির উদ্দিন, হাসান পারভেজ, ওহিদ মাঝি, মনির দেওয়ানসহ আরো অনেকে।
কৃষকরা বলেন, সবজি ইউনিয়নখ্যাত নীলগঞ্জের নিচকাটা স্লুইস গেইটসহ রাস্তাটি ভেঙ্গে যায়। প্রায় ১০ বছর ধরে ভেঙ্গে মাটির সাথে মিশে থাকা এ স্লুইস গেইটের সংস্কারে উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে ক্রমশ স্লুইস গেইটটি দিয়ে বর্ষা ও অমাবশ্যা-পূর্ণিমার জোতে লবণাক্ত পানি উঠে প্রায় পাঁচ হাজার একর জমিসহ বাড়ি-ঘর, পুকুর প্লাবিত হয়। এ দূর্ভোগ থেকে বাঁচতে আগামী বর্ষা মৌসুমের আগেই এই স্লুইস গেইট মেরামত করে চলাচলের রাস্তাসহ পানি নিস্কাশনের দাবি জানাই।
কৃষক নাসির উদ্দিন জানান, আট ভেল্টের স্লুইস গেইটটির প্রায় ৮০ ফুট ভেঙ্গে রাস্তা থেকে প্রায় সাত ফুট নিচে দেবে গেছে। এতে স্লুইস গেইটের নিচকাটা ও হোসেনপুর গ্রামের সাথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com