1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

হালুয়াঘাটে চুরি বৃদ্ধি, বাড়ছে মাদকসেবীর দৌরাত্ম

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে হঠাৎ আশঙ্কাজনক হারে গরু, মোটরসাইকেলসহ সবধরনের চুরির প্রবণতা বেড়েছে। অধিকাংশ অপরাধী ধরা না পড়ায় বাড়ছে চুরি। চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে মানুষকে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন সচেতনরা।

জানা গেছে, গত কয়েক মাসে উপজেলায় বিভিন্ন ব্যান্ডের প্রায় ৮/১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। কোনটি রাস্তা-ঘাট থেকে, বাড়ির বারান্দা ও দোকানের সামনে এমনকি মসজিদের সামনে থেকেও।

ভুক্তভোগী গ্রীন ভিউ কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, কোভিড-১৯ এর কারণে গত মার্চ মাস থেকে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত (মাধ্যমিক পর্যায়ের) অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা উদ্দেশ্যে গত ১ নভেম্বর স্কুলের উত্তর বাজার শাখা খোলার পর দেখা যায় বিদ্যালয়ের ৬টি সিলিং ফ্যান এবং বৈদ্যুতিক বাল্ব চুরি হয়।

অপর ভুক্তভোগী তারিকুর রহমান রাব্বি বলেন, গত ১৯ অক্টোবর আমি আমার সদ্য ক্রয়কৃত সুজুকি (সিসি-১৫৫) জিক্সার মোটরসাইকেলটি (ময়মনসিংহ-ল ১১-৫৭৩১) লক্ষ করে হালুয়াঘাট উপজেলা কমপ্লেক্সের মসজিদের সামনে রেখে জোহর নামাজ পড়তে মসজিদে প্রবেশ করি। মসজিদ থেকে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমি হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরি করি।

এ বিষয় হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কম। আমাদের নিজেদের মালামাল নিজেই হেফাজত করতে হবে। তাছাড়া সাম্প্রতিক চুরি বৃদ্ধির ঘটনায় আমরা রাত্রিকালীন টহল জোরদার করছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com