1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতিতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ২০০৬ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কুনতিপাড়া বকচর থেকে দুদু মিয়া ও আল আমিন নামে ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত দুদু মিয়া আল আমিন ও আবু জাফরসহ অন্যরা ২০০৬ সালের ৮ মে কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে কিশোর বিল্লাল হোসেনকে (১৫) শ্বাসরোধ করে হত্যার পর সেফটি ট্যাঙ্কে গুম করে। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে পলাতক দুদু মিয়া, আল আমিন ও আবু জাফরকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। এরমধ্যে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার আবু জাফরকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার ভোরে দুদু মিয়া ও আল আমিনকে শ্রীবরদী থেকে গ্রেফতার করে।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com