1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

বসল পদ্মা সেতুর ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে পাঁচ কিলোমিটার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: বসল পদ্মা সেতুর ৩৭তম স্প্যান এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৫৫০ মিটার অর্থাৎ সাড়ে পাঁচ কিলোমিটারের বেশী অংশ। মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর পিয়ারে দুপুর ২টা ৫০ মিনিটে বসানো হয় ৩৭তম স্প্যান ‘২-সি’।

পদ্মা সেতুতে আর মাত্র চারটি স্প্যান বসানো বাকি রয়েছে যার দৈর্ঘ্য হবে ৬০০ মিটার যা আগামী ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যে বসানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেতু বিভাগ। বিজয় দিবসে ৬.১৫ কিলোমিটারের সম্পূর্ণ পদ্মা সেতু দেখতে পাবে দেশবাসী এটা হবে এবারের বিজয় দিবসের সবচেয়ে বড় উপহার হবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাড়ে ১০ টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে রওনা হয় নির্দিষ্ট পিয়ার দুটির উদ্দেশ্যে। ক্রেনটির ৪০ মিনিটের মত সময় লাগে পিয়ার দুটির কাছে পৌঁছাতে। তারপর এ্যাংকোরিং এবং নোঙ্গর-এর কাজ শেষ করার পরে ইঞ্চি ইঞ্চি করে মেপে উঠিযয়ে দেওয়া হয় পিয়ারের উপর। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর খুঁটিতে ৩৮ তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯ তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০ তম স্প্যান (স্প্যান ২-ই) ও সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর ৪১ নম্বর স্প্যানটি (স্প্যান ২-এফ) বসানোর কথা রয়েছে। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্থত রয়েছে।

উল্লেখ্য, ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com