1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিনিয়র না হলে জয়কে থাপড়াতেন মিষ্টি জান্নাত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছেন তিনি। গণমাধ্যম সূত্রে জানা যায়, ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব। তবে সেই পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
জয়ের ভাষ্য মতে, ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।
চিত্রনায়িকা আরো বলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতো, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রগ্রামে গেলেও এমন করে।
ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com