1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বাহুবলীর রেকর্ড ভাঙার পথে ‘রামায়ণ’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে যুগান্তকারী সিনেমা বলা হয় বাহুবলীকে। সিনেমাটি ভারতে তো বটেই, আন্তর্জাতিক বাজারেও বহু রেকর্ড ভেঙে দিয়েছে। এবার সেই বাহুবলীর রেকর্ড ভাঙার জন্য রীতিমতো মহা আয়োজন করে নামছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ।’ ভারতের এই মহাকাব্যিক চলচ্চিত্রটি নির্মাণের আগেই তুমুল আলোচনায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটি বাজেটে তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে! আর এই বাজেট শুধুমাত্র প্রথম কিস্তির জন্য।

তবে একাধিক প্রতিবেদন অনুসারে, শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়ে রণবীরের ‘রামায়ণ।

জানা যাচ্ছে, রামায়ণের স্বত্ত্ব নিয়ে দুই প্রযোজনা সংস্থার অশান্তি চলছে।

এই তর্কের মাঝে পড়েছেন এই সিনেমার সহ-প্রযোজক এবং দক্ষিণী তারকা যশ। রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করছেন তিনি। যশ জানিয়েছেন, রামায়ণ একেবারেই স্বপ্নের মতো। ইতোমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে। তাই এই সব সমস্যা কাটিয়ে শিগগিরই ফের শুটিং শুরু হবে। পরিচালকের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে।

তিনটি কিস্তিতে তৈরি হবে মহাকাব্যিক রামায়ণ। ২০২৫ সালের দীপাবলির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com