1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

লিবিয়া উপকূলে নৌকাডুবে ৭৪ অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার খোম উপকূলে নৌকাডুবিতে অন্তত ৭৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

ভয়াবহ এই দুর্ঘটনার সময় মাঝারির আকারের ওই নৌকায় ১২০ জনের বেশি যাত্রী ছিলেন বলে আইওএম জানিয়েছে। লিবিয়ান কোস্ট গার্ড ও জেলেরা ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে।

জাতিসংঘের সংস্থাটির তথ্যমতে গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরে অন্তত আটটি নৌকাডুবির ঘটনা ঘটলো।

আইওএম লিবিয়া মিশনের প্রধান ফেডেরিকো সোডা বলেছেন, ‘বিশ্বজুড়ে সমুদ্রপাড়ি দেওয়ার মারাত্মক এই প্রচেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে এত এত প্রাণহানি হওয়ার কারণ রাষ্ট্রগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ ও উদ্ধার কার্যক্রমের সদিচ্ছার অভাব এবং উদ্ধারে সামর্থ্যহীনতা।’

বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে একমাত্র সক্রিয় দাতব্য উদ্ধারকারী জাহাজ ওপেন আর্মস জানায়, উদ্ধারের কয়েক ঘণ্টা পর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত তিনটি ভিন্ন অভিযানে ২৫৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে ওপেন আর্মস।

অভিবাসীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা আইওএম জানায়, এ বছর মধ্য ভূমধ্যসাগরে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে। উদ্ধার কার্যক্রম দেরি হওয়ায় মৃত্যু হয়েছে বেশিরভাগের। ১১ হাজারের বেশি অভিবাসীকে ফেরানো হয়েছে লিবিয়াতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com