1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হাজারো ভ্যান-অটো-রিকশা চালককে মাস্ক পড়ালেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনা মোকাবেলায় নালিতাবাড়ী শহরে প্রবেশকারী এক হাজার রিকশা-ভ্যান-অটোচালককে সার্জিক্যাল মাস্ক পড়ালেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গড়কান্দা বটতলা মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িয়ে তিনি মাস্ক বিতরণ করেন। বিকেল পাঁচটা থেকে বটতলা মোড়ে দাড়িয়ে শহরে প্রবেশকারী প্রতিজন রিকশাচলক, ভ্যানচালক ও অটোচালককে দাড় করিয়ে তাদের মুখে সার্জিক্যাল মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এসময় হাজী জাহাঙ্গীর ছাড়াও তার নেতাকর্মীরা মাস্ক পড়িয়ে দেন ও বিতরণ করেন।

হাজী জাহাঙ্গীর জানান, এর আগেও কয়েক দফায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বিতরণ করা হলো আরও এক হাজার সার্জিক্যাল মাস্ক।

তিনি আরও বলেন, আমার ভাবনায় কখনোই নির্বাচনের বিষয়টি ছিল না। শুধু দলকে ভালোবাসি বলে দলের জন্য কাজ করেছি আর ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছি। কিন্তু এ বছরের শুরুতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে অনেকের অনুরোধে দলের জন্যই প্রার্থী হয়েছি। মানুষের জন্য আমার সহযোগিতা তখনও ছিল, যখন নির্বাচনের কোন স্বপ্ন ছিল না। প্রতিবছর মহল্লার শত শত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com