1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

পেছাতে পারে সিটি নির্বাচন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

ঢাকা : সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুর সাড়ে ৩টায় এ বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার।

ইসি সূত্র জানিয়েছে, ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আজ বৈঠকে আলোচনার মাধ্যমে ভোটের তারিখ ১ দিন পেছাতে পারে। ৩১ জানুয়ারি হতে পারে ঢাকার দুই সিটির নির্বাচন।

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাবির পর ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা। এর পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে নির্বাচন কমিশনকে চিঠি দেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com