1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭ বছর পর বুট তুলে রাখলেন মাসচেরানো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ বেলায় ফিরেছিলেন নিজের দেশ আর্জেন্টিনায় এবং জানুয়ারিতে স্বদেশী ক্লাব এস্তুদিয়ান্তেসের সঙ্গে চুক্তি করেছিলেন। মৌসুম শেষ করার কথা ছিল তার। কিন্তু একেবারে বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন হাভিয়ের মাসচেরানো।

দক্ষিণ আমেরিকা ও ইউরোপজুড়ে বিস্তৃত ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন মাসচেরানো। ৩৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৩ সালে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের হয়ে। ব্রাজিলে করিন্থিয়ান্সের সঙ্গে এক বছর কাটিয়ে প্রিমিয়ার লিগ খেলতে পাড়ি জমান ইংল্যান্ডে।

এ বছর জানুয়ারিতে আর্জেন্টিনায় ফিরে যান। যোগ দেন জাতীয় দলের সাবেক সতীর্থ হাউন সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে, যিনি ক্লাবের সভাপতি। সুপারলিগা দলটির নিয়মিত সদস্য ছিলেন মাসচেরানো। ২০২১ সালের জুন পর্যন্ত তার চুক্তি ছিল। কিন্তু আর না খেলার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেছেন, ‘গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু বিষয়ের কারণে আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়েছে বলে মনে করছি। আমি ভেবে দেখেছি এটি শেষ করার এখনই সঠিক সময়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com