1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এমবাপের জোড়া গোলের পরও হারলো পিএসজি

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে হার মেনেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে মোনাকোর বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হার মেনেছে নেইমার-এমবাপেরা।

পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কালিয়ান এমবাপে। আর মোনাকোর হয়ে জোড়া গোল করেন কেভিন ভোলান্ড। অপর গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। এই জয়ে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ২৪ পয়েন্ট।

ইনজুরি থেকে সেরে ওঠা এমবাপে ৩১ অক্টোবরের পর শুক্রবার প্রথম মাঠে নামেন পিএসজির হয়ে। ২৫ মিনিটে তিনি গোল করে এগিয়ে নেন দলকে। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এ সময় রাফিনহাকে বক্সের মধ্যে ফাউল করেন ইউসৌফ ফোফানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

এরপর মইসে কিয়ান বল জালে জড়িয়েছিলেন পিএসজির হয়ে। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে বাতিল হয় অফসাইডের কারণে। বিরতির আগে এমবাপে তার তৃতীয় গোলটিও করেছিলেন। কিন্তু সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২-০ গোলে পিছিয়ে থাকা মোনাকো। ৫২ মিনিটে ভোলান্ড গোল করে ব্যবধান কমান। ৬৬ মিনিটে ফেরান সমতা। আর ফ্যাব্রিগাস ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেন মোনাকোকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com