1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

লঙ্কা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব পেলেন আফ্রিদি

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কয়েক দফা পেছানোর পর ২৬ নভেম্বর শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। প্রথম আসরের পর্দা ওঠার বেলাতেও এই প্রতিযোগিতা রঙ হারাচ্ছে তারকা ক্রিকেটাররা বিভিন্ন কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায়। তবে ভক্তদের জন্য দারুণ খবর, এই টুর্নামেন্টে অধিনায়কত্ব পেলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

গলে গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন আফ্রিদি। এই দলটির মালিক পাকিস্তানি ব্যবসায়ী নাদীম ওমর। পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকানাও তার। বলা যায়, সৌভাগ্যের ছোঁয়ায় নেতৃত্ব পেয়েছেন বুম বুম খ্যাত ক্রিকেট তারকা।

ওমর শুরুতে সরফরাজ আহমেদকে গলের অধিনায়ক করতে চেয়েছিলেন। কিন্তু এই উইকেটকিপার ব্যাটসম্যান পাকিস্তানের সঙ্গে নিউ জিল্যান্ড সফরে থাকায় সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে ফ্রাঞ্চাইজি মালিককে। ওমর বলেছেন, ‘আফ্রিদি এখন আমাদের দলের অধিনায়ক। আমাদের ফ্রাঞ্চাইজির সবচেয়ে সিনিয়র খেলোয়াড় তিনি এবং অধিনায়কত্বেরও অভিজ্ঞতা আছে।’

সরফরাজ ছাড়াও পাকিস্তানের কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে থাকলেও খেলছেন না বিভিন্ন কারণে। দেশটির সোহেল তানভীর, মোহাম্মদ আমির, এহসান আলী, আজম খান, উসমান শিনওয়ারি ও শোয়েব মালিক আলো ছড়াবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com