1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার সন্ধ্যা থেকে আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের মালিকানাধীন দুই তলা বাড়িটি ঘিরে রাখা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com