1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ডায়নামোর বিপক্ষে মেসিকে ছাড়াই নামবে বার্সা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে লিওনেল মেসিকে দেখা যাবে না এদিন।

কোচ রোনাল্ড কোম্যান স্কোয়াডে রাখেননি অধিনায়ককে। টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকাকে। এমনিতে ‘জি’ গ্রুপে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কাতালান ক্লাবটি। এদিন জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ ষোলোর টিকিট।

বার্সা মেসির সঙ্গে বিশ্রাম দিয়েছে দি ইয়ংকেও। এ নিয়ে কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘গ্রুপে আমরা স্বস্তির জায়গায় আছি আর ওদের বিশ্রামও দরকার। টানা অনেক ম্যাচ খেলেছে ওরা।’ লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে ২৩ বার বল হারিয়েছিলেন মেসি, সঠিক পাস ছিল কেবল ৩৬টি। বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষেও বল হারিয়েছিলেন ২৭ বার। সবমিলে ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছিল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত দলের ১১ ম্যাচেই খেলা মেসি গোল করেছেন ৬টি।

এদিকে দলের বড় একটা অংশ ইনজুরিতে রয়েছে। আনসু ফাতি, সের্জিও বুসকেতস, রোনালদ আরাউজোর সঙ্গে দুদিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন জেরার্ড পিকে ও সের্জিও রোবার্তোও। এ ছাড়া শতভাগ ফিট নন স্যামুয়েল উমতিতিও। বাধ্য হয়েই তাই বি দলের বেশ কিছু খেলোয়াড়দের স্কোয়াডে রেখেছেন কোম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com