1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠছে আজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। আজ প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে শুরু হবে। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ একই ভেন্যুতে হবে। দেশের নতুন ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২০ শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। লিগ পর্বের ২০ ম্যাচের পর শীর্ষ দলগুলোর মধ্যে চতুর্থ ও তৃতীয় দল একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের খেলবে। লিগ পর্বে শীর্ষ দুটি দল কোয়ালিফাই বাছাইপর্বে একে অপরে মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাই বিজয়ীদের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী ফাইনাল খেলতে পারবে।

আজ বাইশগজে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের। সাকিব খুলনার অধিনায়ক নন। অনেক দিন পর ক্রিকেটে ফিরছেন। তাই কেবলমাত্র খেলার দিকেই ফোকাস করতে চান। সে কারণেই হয়তো জেমকন খুলনা নেতৃত্বের ভার দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ক্রিকেটের বাইরের খবরে বার বার শিরোপা হয়েছেন সাকিব আল হাসান। মাঠের লড়াই নামার আগেই ‘অন্য লড়াই’ করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এত কিছুর পর কি সাকিব বাইশগজে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন?

ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব মুখোমুখি হচ্ছে বন্ধু তামিম ইকবালের। অনেক দিন পর সাকিবকে ময়দানি লড়াইয়ে দেখতে পাওয়াটা যেন তামিমের কাছে বিশেষ কিছু। ফরচুন বরিশাল ক্যাপ্টেন মনে করেন মাঠে ফিরে সাকিব নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবেন। তামিমের দাবি, এই দিনটি সাকিবের কাছে অনেক ‘বড় দিন’ আর দেশের ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ দিন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com