1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে নেভাতে বেগ নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বেতন-ভাতা নিয়ে জটিলতা: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, কর্মবিরতির হুঁশিয়ার ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

ডা. মিলনের রক্তদানের মধ্যদিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গতি সঞ্চারিত হয়: কমরেড সামাদ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয় বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ।
২৭ নভেম্বর ২০২০ শুক্রবার টিএসসি মোড়ে শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদনকালে তিনি এ কথা জানান।
কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “আজ ২৭ নভেম্বর, ‘শহীদ ডা. মিলন দিবস’। ১৯৯০ সালের আজকের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। পরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।”
কমরেড সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে ডা. মিলনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার, কমরেড সরোয়ার, কমরেড বাবুল, বিধান দাস, কমরেড মোখলেছুর রহমান, কমরেড সবুজ মিস্ত্রী সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com