1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চেলসিকে রুখে দিয়ে শীর্ষে ফিরলো টটেনহ্যাম

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। এই ড্রয়ে লিভারপুলকে গোল ব্যবধানে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে হোসে মরিনহোর শিষ্যরা।

১০ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহও ২১ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে টটেনহ্যাম। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে তৃতীয় স্থানে।

অবশ্য টটেনহ্যাম কোচ হোসে মরিনহো এমন ড্রয়ে খুশি হতে না পারলেও অসন্তুষ্ট নন। ম্যাচ শেষে তিনি যেমনটা বলেছেন, ‘এই ম্যাচ থেকে যে জিনিসটি আমি নিতে পারি সেটা হলো সাধারণত ড্র একটি ইতিবাচক ফল। আর এমন ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নেওয়াটাও ইতিবাচক ব্যাপার। তবে ড্রেসিং রুম এই ফলে খুশী নয়। আমরাও খুশি নই। তবে আমার জন্য ব্যাপারটা দারুণ। কারণ, খেলোয়াড়দের মানসিকতা বদলাচ্ছে।’

চেলসির খেলোয়াড় বেন চিলওয়েলও অবশ্য এই ফলে অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, ‘আসলে পয়েন্ট গুরুত্বপূর্ণ। কোনো দলই চায় না প্রতিপক্ষকে পয়েন্ট বিলিয়ে দিতে। ঘরের মাঠে আমরাও জিততে চেয়েছিলাম। তবে আমাদের নিজেদের গোলপোস্টও রক্ষা করতে হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com